এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। বুধবার ভোরে পশ্চিম উপকূলে পরপর দুইটি স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।
বিবিসি জানায়, ওনসান বন্দরের নিকটস্থ কালমা উপকূলীয় এলাকায় স্থানীয় সময় ভোর ৫.০৬ এবং ৫.২৭ মিনিটে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।
ক্ষেপণাস্ত্র দুইটি ৩০ কিলোমিটার উচ্চতায় ২৫০ কিলোমিটার দূরত্বে জাপান সাগরে গিয়ে পতিত হয়।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জিওং কেয়ং দু জানান, এ ক্ষেপণাস্ত্র দুইটি একেবারে নতুন মডেলের।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিশ্চিত করেছেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষায় তাদের নিরাপত্তার জন্য কোনো ধরনের প্রভাব ফেলবে না।
মাত্র ছয় দিনের ব্যবধানে আবার জোড়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল কিম উন জং-এর দেশ।
গত বৃহস্পতিবার ভোরে পূর্ব উপকূলে এক সঙ্গে দুইটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যার একটিকে একেবারেই নতুন ডিজাইনের বলে দাবি করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সর্বশেষ সাক্ষাতের এক মাসের মধ্যে এ পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।
এদিকে সিওলের সঙ্গে ওয়াশিংটনের সামরিক মহড়া আগে পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন করে আঞ্চলিক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
