দেবদাস শাহরুখের সঙ্গে চূণীলাল হতে চান নি গোবিন্দ

আপডেট : ৩১ জুলাই ২০১৯, ০৮:৪৩ পিএম

শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই, মাধুরী দিক্ষীত অভিনীত বলিউড ব্লকবাস্টার 'দেবদাসে' অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দা।

সম্প্রতি একটি সাক্ষাত্‍কারে এমনই দাবি করলেন তিনি। পার্শ্ব চরিত্রে কাজ করবেন না বলেই ‘দেবদাসে’র চূণীলালের চরিত্রটি তিনি ফিরিয়ে দেন বলে জানান। 

সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে চূণীলাল চরিত্রে দেখা যায় জ্যাকি শ্রফকে। কিন্তু জ্যাকির আগে নাকি তাকেই এই চরিত্রের জন্য ভেবেছিলেন বনশালি। এমনই দাবি করেছেন গোবিন্দা।

তিনি বলেন, সেই সময় আমি সুপারস্টার ছিলাম। তাই পার্শ্ব চরিত্রের জন্য কেন আমাকে ভাবা হচ্ছে, সেই প্রশ্ন আমি বনশালির কাছে রাখি। একমাত্র শাহরুখ নিজে ফোন করে আমাকে ডাকলে বন্ধুত্বের খাতিরে চূণীলালের চরিত্রটি করব বলে জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত