স্বামী হত্যার বিচার চেয়ে শিশু পুত্রকে নিয়ে রাস্তায় শ্রাবন্তী

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০১:২০ এএম

নারায়ণগঞ্জে স্বামী হত্যার বিচার চেয়ে শিশু সন্তানকে কোলে নিয়ে রাজপথে নেমেছে শ্রাবন্তী।

বুধবার দুপুরে শহরের দেওভোগ থেকে একটি মিছিল বের করা হয়।  মিছিলটিতে অংশ নেয় এলাকাবাসী। পরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে এলাকাবাসীর সাথে অংশ নেওয়া নিহত শাকিলের স্ত্রী শ্রবন্তী বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। আমি সকল খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, শুধুমাত্র মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করেই শাকিলকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ছোট ছোট ছেলে। তারা অন্য এলাকা থেকে এসে এখানে বিভিন্ন ধরনের অপকর্ম করে পালিয়ে যায়। এ ধরনের সন্ত্রাসীরা এলাকায় ভয়ংকর হয়ে উঠেছে। তাদের কারণে আলাকায় আজ এক নিরীহ ব্যবসায়ী শাকিলকে প্রাণ দিতে হলো। দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হোক।

উল্লেখ্য যে, শনিবার রাতে দেওভোগ মাদ্রাসা এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ৫ জনকে কুপিয়ে জখম করা হয়। এদের মধ্যে শাকিলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সে মারা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত