চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় হৃৎস্পন্দনের উদ্যোগ

আপডেট : ০১ আগস্ট ২০১৯, ০৩:৫০ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু নিয়ে জনসচেতনতা চালাচ্ছে হৃৎস্পন্দন। মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠনটি গতকাল নগরীতে এ নিয়ে একটি কর্মসূচি পালন করে।

ডেঙ্গু কি এবং কীভাবে ছড়ায়, এর প্রতিরোধ এবং প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। চট্টগ্রাম বিজ্ঞান কলেজে এই কর্মসূচিতে উপস্থিত ছিল ডা.সারাহ, ডা.ইয়াছিন সহ মেডিকেল শিক্ষার্থীরা। 

সমাজের সকল মানুষের সচেতনতা নিয়ে কাজ করে যাচ্ছে হৃৎস্পন্দন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত