ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে গিয়ে সাজ্জাদ হোসেন সুমন (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সাজ্জাদ শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। শহরের নিশ্চিন্তপুর মহল্লার দুলাল হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার মফিদার রহমান জানায়, শনিবার সকালে সাজ্জাদসহ ৪ বন্ধু মিলে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যায়। এর পর পুকুরের গভীরে গেলে তলিয়ে যায় সাজ্জাদ। দুপুরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ১ ঘণ্টা চেষ্টা করে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
