জামালপুরে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১২:২৯ পিএম

জামালপুরের মেলান্দহে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে মেলান্দহের কুলিয়া ইউনিয়নের কাঙ্গালকুশা কুমারবাড়ি ঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, রবিবার সকালে কুমারবাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা।

পরে তারা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃতদেহটি তিন থেকে চার দিন আগের বলে ধারণা করা হচ্ছে। এটি উজান থেকে ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে এসেছে বলে জানায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত