ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্নের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১২:৪০ এএম

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত অবস্থায় বগি থেকে ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় দায়ীদের শনাক্তকরণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

গতকাল সোমবার ‘অল্পের জন্য রক্ষা ৪০০ যাত্রী’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তরের শেষের পাতায় সচিত্র সংবাদ প্রকাশ হলে রেল অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়।

উল্লেখ্য, গত রবিবার সকালে চলন্ত ট্রেন থেকে কোচ ও ইঞ্জিন বিচ্ছিন্ন হলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের চার শতাধিক যাত্রী। পার্বতীপুর-পঞ্চগড় রেলপথের মইষমারী নবিপুর এলাকা অতিক্রমকালে এ ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত