গণপিটুনি ঠেকাতে বিল পাস রাজস্থানে, আপত্তি বিজেপির

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ০৬:২০ পিএম

গণপিটুনির বিরুদ্ধে ভারতের রাজস্থানে একটি বিল পাস হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে গণপিটুনির মাধ্যমে হত্যা করা হলে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ লাখ রুপি জরিমানা হবে।

ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিধানসভায় ভয়েস ভোটে বিলটি পাস হয়। এসময় বিরোধিতা করেন বিজেপি নেতারা। তারা বিলটি নির্ধারিত একটি কমিটির কাছে হস্তান্তরের দাবি তোলেন।

ভারত-বাংলাদেশে গত কয়েক মাসে গণপিটুনিতে অনেক মানুষ মারা গেছেন। এসব ক্ষেত্রে নির্দিষ্ট আইন না থাকায় কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে গেলে পুলিশকে হিমশিম খেতে হয়।

গত সপ্তাহে রাজস্থানের সংসদীয় মন্ত্রী শান্তি ধরিওয়াল বিলটি প্রথম সামনে আনেন। তিনি বলেন, ‘ভারতের আইন গণপিটুনিকে সমর্থন না করলেও বর্তমান আইন পর্যাপ্ত নয়।’

ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এখন পর্যন্ত যত গণপিটুনির খবর এসেছে, তার অধিকাংশ হয়েছে বিজেপির সমর্থকদের দ্বারা। কখনো ‘জয় শ্রীরাম’ না বলার অভিযোগে, কখনো ‘গো-রক্ষার’ ধুয়ো তুলে মারা হয়েছে নিরপরাধ মানুষকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত