প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সোনাইমুড়ী পৌর মেয়র বরখাস্ত

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১২:২১ এএম

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিসহ বিভিন্ন অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার মেয়র ও জেলা বিএনপির উপদেষ্টা মোতাহার হোসেন মানিককে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রবিবার এ-সংক্রান্ত আদেশের চিঠি জেলা প্রশাসক তন্ময় দাসের হাতে পৌঁছেছে।

জানা যায়, প্রধানমন্ত্রীকে নিয়ে নানা কটূক্তি, পৌরসভার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, নিয়মিত অফিস না করা, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে মোতাহার হোসেন মানিকের বিরুদ্ধে।

এ বিষয়ে  পৌর মেয়র দেশ রূপান্তরকে বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তসংক্রান্ত কোনো আদেশ আমার হাতে বা আমার অফিসে পৌঁছেনি।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, সোনাইমুড়ী পৌর মেয়র মোতাহার হোসেন মানিককে সাময়িক বরখাস্তসংক্রান্ত চিঠি আমার হাতে পৌঁছেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত