দ. আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ০৯:৫০ পিএম

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্বৃত্তের গুলিতে আলম মোল্লা (৩৪) ও উজ্জ্বল মাঝি (৩২) নামে শরীয়তপুরের দুই যুবক নিহত হয়েছেন। গত রবিবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আলম নড়িয়ার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আর উজ্জ্বল ভেদরগঞ্জের কাইছকুড়ি গ্রামের শহরআলী মাঝির ছেলে।

নিহতদের স্বজনরা জানান, আলম ও উজ্জ্বল কেপটাউন শহরের সুপার মার্কেটের একটি দোকানে চাকরি করত। রবিবার রাতে কিছু সন্ত্রাসী দোকানে ঢুকে চাঁদা দাবি করে; না দেওয়ায় তারা এলোপাতাড়ি গুলি করে। এতে তারা মারা যান। দেড় বছর আগে আলম দক্ষিণ আফ্রিকা যায়। অন্যদিকে প্রায় ১১ বছর ধরে কেপটাউন ছিলেন উজ্জ্বল।

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে শরীয়তপুরের দুই যুবক নিহতর সংবাদ লোকমুখে শুনেছি। কিন্তু সরকারিভাবে কোনো খবর আসেনি। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত