লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১১:৫৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুর খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৩নং ওয়ার্ডের হালিমা মাদ্রাসার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ওই দুই শিশু হলোÑ

নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার (৭) ও মিজানের কন্যা মিম আক্তার (১০)। তারা দুজনই হালিমা মাদ্রাসার দ্বিতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল দুপুরের পর হালিমা মাদ্রাসার সংলগ্ন খোলা একটি মাঠে সুমাইয়া ও মিম খেলা করছিল। খেলার সময় সুমাইয়ার পায়ে কাদা লাগলে সে পা পরিষ্কার করার জন্য মাদ্রাসার পাশের ডোবায় যায়। এ সময় হঠাৎ পা পিছলে সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। ডোবার তীরে দাঁড়িয়ে থাকা মিম তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে ডুবে যায়। পরে সেখানে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দুজনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত