জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়নের প্রকল্পের টাকা ‘ভাগাভাগি’ ও গাছ কেটে অপরিকল্পিত আবাসিক হল নির্মাণের বিরুদ্ধে মশাল মিছিল করেছে কয়েকশ শিক্ষার্থী। ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় মিছিলটি। এতে বাম, বিএনপি ও আওয়ামীপন্থি ১০ জনের বেশি শিক্ষককেও অংশ নিতে দেখা গেছে। মিছিলে শিক্ষার্থীরা ‘ছি ছি প্রশাসন টাকার জন্য মরণপণ’, ‘যে প্রশাসন গাছ কাটে সে প্রশাসন চাই না’, ‘যে প্রশাসন দুর্নীতি করে সে প্রশাসন চাই না’ ইত্যাদি সেøাগান দেন।
সমাবেশে বক্তারা ছাত্রশৃঙ্খলা বিধি বাতিল, মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাস, ছাত্রলীগকে দুই কোটি টাকা দেওয়ার বিচার বিভাগীয় তদন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর হলকে ঘিরে তিন হলের স্থান পরিবর্তন, উপাচার্যের সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদ জানান।
×
