রংপুর মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০২:০৬ পিএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মনীষা আক্তার নামে (১২) এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে রমেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে চারজনের মৃত্যু হলো।

মনীষা দিনাজপুর জেলার বোচাগঞ্জ এলাকার মকবুল হোসেনের মেয়ে।

রমেকের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান জানান, গত ২৬ আগস্ট মনীষা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন থেকে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত