প্রকাশ পেল তুলিপ সেনগুপ্তের কণ্ঠে ‘ছদ্মবেশী রোদ’

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৭:৪৮ পিএম

তন্ময় দাসের লেখা ‘ছদ্মবেশী রোদ’ শিরোনামে গান প্রকাশ পেল সংগীতশিল্পী তুলিপ সেনগুপ্তের কণ্ঠে। গানটির সুরারোপও করেন তুলিপ। 

গত সপ্তাহে সংগীতশিল্পী জয় শাহরিয়ারের প্রযোজনা আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গান-ভিডিও ‘ছদ্মবেশী রোদ’।

গানটির সংগীতায়োজনে ছিল জেএস অ্যান্ড কো. এবং  সাউন্ড ডিজাইন অ্যান্ড প্রোগ্রামিংয়ে ফরহাদ। আর ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী।

আলোকে, আধো ছায়াতে খোলা কাজলে/ছদ্মবেশী রোদ পোড়ালাম/দেয়ালের খামখেয়ালে বৃত্ত এঁকে চোখে রং মেখে/ভুলেই সাজালাম- এমন কথার গানটির ভিডিওতেও রয়েছে তুলিপের একক উপস্থিত।

গান প্রসঙ্গে তুলিপ সেনগুপ্ত বলেন, ‘চেষ্টা করেছি, শ্রোতাদের জন্য ভালো একটা গান দাঁড় করানোর। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’

তুলিপ আরও বলেন, ‘আমার গানের জগতে প্রবেশ বাবা বিভাস সেনগুপ্তের হাত ধরে। যখনই সুযোগ পাই নতুন গান নিয়ে চিন্তা করি। ভবিষ্যতে নিজের মৌলিক গান নিয়ে কাজ করতে চাই। ’

আশরাফ শিশিরের পরিচালিত ‘আমরা একটা সিনেমা বানাব’ ছবিতে প্লে-ব্যাক হিসেবে কাজ করেছেন তুলিপ। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত