মনিরামপুরে আ. লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৯ পিএম

জেলার মনিরামপুর উপজেলায় গতকাল রবিবার আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পৌর এলাকার এ ঘটনার সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয় সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর জিপ গাড়ি এবং পূবালী ব্যাংকের গ্লাস ও এসি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু এবং বর্তমান সংসদ সদস্য পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে ভাগ্নে উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চুর নেতৃত্বে দুটি পক্ষ রয়েছে। গতকাল দুপুরে পৌর এলাকায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষ হয়। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় কেউ অভিযোগ করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত