ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১২ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান উসমান খাওয়াজা। তার জায়গায় দলে ফিরেছেন স্টিভেন স্মিথ। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জেমস প্যাটিনসনকে। তার জায়গায় ডাক পেয়েছে পেসার মিচেল স্টার্ক।
বার্মিংহামে ২৫১ রানের বড় জয় দিয়ে চলতি অ্যাশেজের যাত্রা শুরু করে অস্ট্রেলিয়া। লর্ডসে দ্বিতীয় টেস্ট হয় ড্র। হেডিংলিতে তৃতীয় টেস্টে পরাস্থ হতে হয়েছে বেন স্টোকসের কাছে। ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে।
অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড
