সারা দেশে ডিসি ও ইউএনওদের কাছে সুশাসনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বুধবার দলের জেলা ও উপজেলা কমিটিসমূহ স্ব স্ব জেলা ও উপজেলায় ডিসি ও ইউএনওদের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানের আগে সকল ডিসি ও ইউএনও কার্যালয় চত্বরে জাসদের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশ করে।
ঢাকা জেলা ও ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দুপুর ১২ টায় ঢাকা জেলার ডিসি জনাব আবু সালেহ মো. ফেরদৌস খানকে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য এ্যাড. হাবিবুর রহমান শওকত, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস ব্যাপারী ও সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা জেলা জাসদের সভাপতি মফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাহবুবা আখতার লিপি প্রমুখ।
