পৌর কর্মচারীদের ওপর হামলা

প্রতিবাদে শৈলকুপা পৌর মেয়রের সংবাদ সম্মেলন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০৯ এএম

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কর্মচারীদের ওপর হামলা ও নাগরিক সেবা ব্যাহত করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে পৌর ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় পৌর মেয়র কাজী আশরাফুল আজম অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর শৈলকুপার আউশিয়া গ্রামের রাস্তায় ভ্যান-রিকশার লাইসেন্স ফি আদায়কালে পৌর কর্মচারী মহিউদ্দিনসহ কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালায় শৈলকুপা উপজেলা চেয়ারম্যানের ছেলে শিকদার ওয়াহেদুজ্জামান ইকুসহ কতিপয় সন্ত্রাসী। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য উল্টো তারা উপজেলা পরিষদে একটি সমাবেশ করেছে।  সেখান থেকে পৌরসভা থেকে ভ্যান, রিকশা ও ইজিবাইকের লাইসেন্স না নেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়। এতে পৌরসভার কর্মকা- ব্যাহত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত