দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে : আইজিপি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:২৯ এএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নিশ্ছিদ্র  নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি কোনো ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ফেইসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কিত সভায় এসব কথা বলেন তিনি।

পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী বলেন, প্রতিমা তৈরির সময় স্বেচ্ছাসেবক নিয়োগ, পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপন এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহারের জন্য পূজা উদযাপন কমিটিকে এগিয়ে আসতে হবে। অন্যান্য ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের মতো এবারও সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত