নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইউএনওর হস্তক্ষেপে গতকাল শুক্রবার বিকেলে সদর ইউনিয়নের নাগনি চারিকুমপাড়া গ্রামের মো. ফরিদ মিয়ার মেয়ে হাদিছা আক্তার (১৩) বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। সে উপজেলার বিশরপাশা হরিশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন এ বিয়ে বন্ধ করে মেয়ের মামা শফিকুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন। ইউএনও জানান, বাল্যবিয়ে আয়োজন করায় মেয়ের অভিভাবক মামা শফিকুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। হাদিছার বিয়ে ঠিক হয়েছিল উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে আব্দুল মজিদের সঙ্গে।
