বিজিবি মহাপরিচালকের সেন্টমার্টিন বিওপি পরিদর্শন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:০০ এএম

সেন্টমার্টিন দ্বীপে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যে জনবল রয়েছে তা সীমান্তের নিরাপত্তার জন্য যথেষ্ট বলে উল্লেখ করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। গতকাল মঙ্গলবার সেন্টমার্টিনে বিজিবির অস্থায়ী বিওপি পরিদর্শন শেষে এমন কথা বলেন তিনি।

দ্বীপটিতে দীর্ঘ ২১ বছর পর নতুন করে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন ও বিওপি প্রতিষ্ঠার পর বিজিবির কোনো মহাপরিচালকের প্রথম সফর এটি। সেখানে বিজিবি মহাপরিচালক বলেন, অবস্থানগত কারণে সেন্টমার্টিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার, মানব পাচার রোধসহ অপরাধ দমনে সফলতা আনবে।

দ্বীপটিতে তিনি নতুন বিপিওর স্থায়ী কার্যালয় নির্মাণের জায়গা পরিদর্শন করেন। এ সময় তিনি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দেন।

দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে তিনি দ্বীপ ত্যাগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত