সম্মিলিতভাবে কাজ করলে দেশের সীমান্ত আরও সুরক্ষিত হবে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৮ পিএম

নীলফামারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দক্ষতা, সক্ষমতা, কার্যকারিতা ও পেশাদারি বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের দারোয়ানীস্থ নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর আয়োজিত ‘সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ’ বিষয়ক দুই দিনের ওই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ।

বিজিবির পাশাপাশি বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করলে দেশের সীমান্ত আরও নিরাপদ ও সুরক্ষিত হবে। এ জন্য তিনি সকল সেক্টরের প্রতিনিধিদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রংপুর রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফীন, নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল হক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধিনায়ক এস.এন.এম সামীউন্নবী চৌধুরী, রিজিয়ন সদর দপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক মেজর এ.কে.এম হাসিবুল হোসেন নবী, নীলফামারী কাস্টম ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন।

বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে ওই কর্মশালায়, বিজিবি সদস্যদের মামলা রুজু করার পদ্ধতি ও ত্রুটি সমূহ, আইন ও সাধারণ ত্রুটি সমূহ, কাস্টম ও শুল্ক আইন, মাদক দ্রব্য শনাক্তকরণ ও তল্লাশি পদ্ধতি, মাদকের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স পদক্ষেপ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের ওপর সরকারের বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান করা হয়। বুধবার সকালে শুরু হওয়া কর্মশালায় বিজিবির ১৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত