মাদকাসক্ত শিক্ষার্থীকে বঙ্গবন্ধু কলেজে ‍ঢুকতে দেওয়া হবে না: শেখ সেলিম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৭ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, মাদকাসক্ত কোনো শিক্ষার্থী বা মাদকের সঙ্গে কোনো শিক্ষার্থী জড়িত থাকলে তাকে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকতে দেওয়া হবে না।

তিনি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ও যুবলীগকে মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।

শেখ ফজলুল করিম সেলিম রবিবার দুপুরে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজে আয়োজিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ এবং ১০ তলা ও একটি ৬ তলাবিশিষ্ট অ্যাকাডেমিক ভবন এবং ৬ তলাবিশিষ্ট ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় অধ্যক্ষ মতিয়ার রহমান, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক নিউটন মোল্লা বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত