কোস্টা কফি নিয়ে তদন্ত প্রতিবেদন করা সেই সাংবাদিকের মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৪:৫৫ পিএম

ব্রিটিশ কফি হাউজ কোস্টা কফির কর্মপরিবেশ নিয়ে তদন্ত প্রতিবেদন করা বিবিসির তরুণী সাংবাদিক হান্না ইউসুফ হঠাৎ মারা গেছেন।

২৭ বছর বয়সী এই সাংবাদিক বিবিসির আগে গার্ডিয়ানে প্রদায়ক হিসেবে কাজ করেছেন।

হান্না সম্প্রতি কোস্টা কফির কর্মপরিবেশ নিয়ে বিশদ একটি প্রতিবেদন করেন। তার ওই প্রতিবেদনের কারণে কোম্পানিটি বিপাকে পড়েছে।

হান্নার পরিবার জানিয়েছে, হঠাৎ করেই সে মৃত্যুর করে ঢলে পড়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কারণ জানা যায়নি।

বিবিসি বিবৃতিতে বলেছে, ‘হান্না একজন মেধাবী সাংবাদিক ছিলেন। কাজের জন্য অনেক পরিশ্রম করতেন। তার মৃত্যু সাংবাদিকতার জন্য ক্ষতি।’

ছয়টি ভাষায় কথা বলতে পারা হান্না সোমালিয়ায় জন্মগ্রহণ করেন। সেখান থেকে নেদারল্যান্ডসে চলে যান। পরে যুক্তরাজ্যে বসবাস শুরু করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত