চার ঘণ্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ০৭:১০ পিএম

কিশোরগঞ্জে যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চলাচল বন্ধ থাকার চার ঘণ্টা পর কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে ভৈরব রেল স্টেশন সংলগ্ন এলাকায় আউটার সিগন্যালে লাইনচ্যুতের দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সন্ধ্যা ৬টার দিকে বগিটি উদ্ধার করা হয়। এর পর থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাস জানান, ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন ভৈরব রেলস্টেশন থেকে ইঞ্জিনসহ ঘুরিয়ে নেওয়ার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব রুটে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সন্ধ্যা ছয়টার দিকে ট্রেনের বগিটি উদ্ধার হলে এ রুটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত