লক্ষীপুরের রামগতিতে তিন ভুয়া সাংবাদিকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলেকজান্ডার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন শরীয়তপুরের ছেলে হৃদয় হোসেন (২৩), নওগাঁর আত্রাই উপজেলার মাসুদ রানা (২৫), ব্রাহ্মণবাড়িয়ার ইব্রাহিম (২৩) এবং তাদের গাড়িচালক নোয়াখালীর সাইফুল ইসলাম। পুলিশ জানায়, গ্রেপ্তাররা গত দুইদিন ধরে রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় একটি টিভির সাংবাদিক পরিচয় দিয়ে সরকারি অফিসের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে থেকে সুযোগ-সুবিধা আদায় করছিল। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা অবগত করলে তাদের বিরুদ্ধে টিভি কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে বলেন।
