লক্ষীপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ও ইউপি সদস্য খোরশেদ আলম মিলন হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক ও এলাকাবাসী। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের দত্তপাড়া বাজারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল হক রিপন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারী।
গত ২৮ সেপ্টেম্বর রাতে দত্তপাড়া ইউনিয়নের আলাদাতপুর এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপি সদস্য খোরশেদ আলম মিলন।
