বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফোকলোর এবং বাংলা বিভাগকে সমমর্যাদা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে বাংলা বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
তারা বলেন, বাংলা ও ফোকলোর বিভাগের সিলেবাস সম্পূর্ণ আলাদা, গবেষণার ক্ষেত্রও ভিন্ন। সুতরাং বিভাগ দুটি কখনো সমমর্যাদার হতে পারে না। আমরা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা।
