ম্যাচিং পোশাকে আবারও গুঞ্জনে অপু বিশ্বাস-বাপ্পি

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০১:২২ পিএম

আবারও আলোচনায় এলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। একটি অনুষ্ঠানে ম্যাচিং পোশাক পরে উপস্থিত হওয়ায় আবারও গুঞ্জনের শিকার হয়েছেন বাপ্পি-অপু।

জানা গেছে রাজধানীর বেইলি রোডে একটি ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন তারা। সেই অনুষ্ঠানে অপু পরেছিলেন কালো রঙের শাড়ি, হালকা সোনালি রঙের ব্লাউজ। অপরদিকে বাপ্পি পরেছিলেন কালো পাঞ্জাবি, সোনালি সুতোর কাজ করা কটি। পাঞ্জাবির হাতে সোনালি সুতোর কাজ।

অনুষ্ঠানে বাপ্পি-অপুর এমন ম্যাচিং পোশাক দেখে অনেকেই অবাক হয়েছেন। বিশেষ করে কালো রঙের পোশাকে সোনালি সুতোর কাজ গুঞ্জনটা বাড়িয়ে দিয়েছে আরও।

বেশ কিছুদিন ধরেই বাপ্পি ও অপুর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই অনুষ্ঠানে ম্যাচিং পোশাকে হাজির হওয়ায় গুঞ্জনটা আরও বাড়িয়ে দিল।

এদিকে বাপ্পি ও অপু দুজনই অনুষ্ঠানে নিজেদের ম্যাচিং পোশাকে আবিষ্কার করে বলেছেন, এটা কাকতালীয়ভাবে ঘটেছে। যদিও নিন্দুকেরা বলছেন অনুষ্ঠানে সেটা ছিল তাদের অভিনয়।  

উল্লেখ্য, অপু-বাপ্পি অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত