হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম বড়চর এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক স্কুলছাত্র মারা গেছে। এ ছাড়া আহত হয়েছে দুই স্কুলছাত্র।
গতকাল রবিবার সকাল সোয়া নয়টার দিকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পশ্চিমে আউটার সিগনালের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া স্কুলছাত্র সোহাগ মিয়া (৭) উপজেলার নছরতপুর গ্রামের অটোরিকশাচালক সেলিম মিয়ার ছেলে। আহতরা হলো একই গ্রামের কামাল মিয়ার ছেলে সামি (৭) ও আলমগীর মিয়ার ছেলে সায়েম (৭)। হতাহত শিক্ষার্থীরা শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাইস্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
