মানিকগঞ্জে লাইসেন্স ছাড়া বীজ বিক্রির অপরাধে ৩ জনকে জরিমানা

আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ০৯:০৭ পিএম

লাইসেন্স ছাড়া বীজ বিক্রি করার অপরাধে মানিকগঞ্জে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মানিকগঞ্জ শহরের দুধবাজার এলাকায় লাইসেন্স ছাড়া বীজ বিক্রির অপরাধে তিনজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন মো. দেলোয়ার, মনোয়ার হোসেন ও বজলুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন। এ সময় জেলা মার্কেটিং অফিসার মো. ইদ্রিস আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত