ফরিদপুর সিরাজগঞ্জে অপহৃত ৩ জন গাজীপুরে উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১১:৪৮ পিএম

ফরিদপুর ও সিরাজগঞ্জে অপহৃত তিনজনকে নগরীর রাজবাড়ী ও কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব। গত সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ফরিদপুর থেকে গত ২৯ সেপ্টেম্বর একাদশ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ছাত্রীর পরিবার জানতে পারে, ভিকটিম কালিয়াকৈরের সফিপুর এলাকায় আছেন। তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এ খবর জানার পর সোমবার রাতে সফিপুর বাজারে অভিযান চালালে ভিকটিমকে ফেলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে র‌্যাব ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।

এছাড়া গত ১ আগস্ট সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেবীপুরে গ্রামের আ. রশিদ মিয়ার ছেলে মো. জিহাদ হাসান (১৫) ও ইউসুফ মিয়ার ছেলে মো. সুমন (১৫) অপহৃত হয়। এ ঘটনায় পরিবারের লোকজন তাড়াশ থানায় অপহরণ মামলা করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সোমবার রাতে নগরীর রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত