আবরারের খুনিদের পক্ষে আদালতে দাঁড়ানোয় শিল্পীকে বহিষ্কার বিএনপির

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০২:১৪ এএম

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে আডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

জানা গেছে, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে যারা হত্যা করেছে তাদের আইনজীবী হিসেবে কোর্টে দাঁড়িয়েছিলেন এই আইনজীবী। এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কারের দাবি ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত