হবিগঞ্জে চলন্ত বাসে শিশুকে ধর্ষণের চেষ্টা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১০:৩৪ পিএম

হবিগঞ্জ থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে ওই বাসের সুপারভাইজর।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই বাসের সুপারভাইজর মানিককে গ্রেপ্তার করেছে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন,  বানিয়াচং উপজেলার কর্চা গ্রামের একটি পরিবার হবিগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। পরিবারের সদস্যরা বাসে ওঠার পর শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর পার হলে সুপারভাইজর ওই পরিবারের এক শিশুকে গাড়ির পেছনের আসনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তৃতীয় শ্রেণির ছাত্রী। তার চিৎকারে বাবা-মা ও বাসের অন্য যাত্রীরা এগিয়ে যান। খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় গাড়িটি আটক করে সুপারভাইজরকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রীর বাবা জানান, তিনি ঢাকার টঙ্গীতে একটি ফুলের বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার মেয়ে টঙ্গীর একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত