বিশ্ব হাত ধোয়া’ দিবসে স্থানীয় সরকারমন্ত্রী

নতুন প্রজন্মকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ০২:০২ এএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে। পরিচ্ছন্নতা ব্যক্তিকে উন্নত হতে সাহায্য করে। আগামী প্রজন্ম এমন একটি পরিচ্ছন্ন নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যে দেশকে পুরো বিশ্ব সম্মান জানাবে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৯’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সবার জন্য নিরাপদ পানি ও উন্নত  স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ বছর বিশ্ব হাত ধোয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘সকলের হাত, পরিচ্ছন্ন থাক।’

তাজুল ইসলাম বলেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হয়েছে। বাংলাদেশে উন্মুক্ত স্থানে মলত্যাগের হার কমেছে এবং ২০১৯ সালের জেএমপি অর্থাৎ জয়েন্ট মনিটরিং প্রোগ্রামের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে উন্নত স্যানিটেশনের হার প্রায় ৭১ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত