জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় ৩ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তবর্তী শ্রীমন্তপুর এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য ফারায়েজ বলেন, ‘ধরঞ্জীর শ্রীমন্তপুর গ্রামের নবীর উদ্দিন গরুকে খড় খাওয়ানোর জন্য তার বাড়ির অদূরে রাখা পালা থেকে খড় সংগ্রহ করার সময় একটি পিস্তল ও গুলি ৩টি মাটিতে পড়ে যায়। বিষয়টি আমাকে মুঠোফোনে জানালে তাৎক্ষণিক আমি পরিষদের চেয়ারম্যানকে জানাই এবং একটু পরে পুলিশ এসে পিস্তল ও গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, ‘খবর পেয়ে অকেজো পিস্তল ও গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’
