জগন্নাথ ছাত্র ইউনিয়ন সভাপতি মুত্তাকী, সম্পাদক জাহিন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১১:১৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটিতে ইংরেজী বিভাগের কেএম মুত্তাকী সভাপতি ও ফিন্যান্স বিভাগের খায়রুল হাসান জাহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার বামপন্থী এ সংগঠনটির ২৮তম বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। 

১৭ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এমএন জুনায়েদ ও সাবাব আলম সানিদ। 

সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জান্নাতুল ফেরদৌস সৃষ্টি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মৃত্তিকা সরকার।

কমিটিতে কোষাধ্যক্ষ পদে ফাতেমা মেঘলা, দপ্তর সম্পাদকে আব্দুর রহমান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আসমানী আশা নির্বাচিত হয়েছেন। 

প্রচার ও প্রকাশনা সম্পাদকে ভ. ই. মাও, সাংস্কৃতিক সম্পাদকে ব্রততি বিথু, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদকে আফসানা চাঁদনী দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সদস্য হিসেবে আছেন বিদায়ী কমিটির সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য এবং মৃন্ময়ী অগ্নি আর্জু।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত