নরসিংদীতে শিল্পমন্ত্রী

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১২:৩৬ এএম

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, যারা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীকে পর্দার আড়াল থেকে সহযোগিতা করবে তাদেরও আইনের আওতায় আনা হবে। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী করে কেউ পার পাবে না। গত শনিবার রাতে নরসিংদীর সার্কিট হাউজে শারদীয় দুর্গোৎসব-২০১৯ পরবর্তী সময়ে প্রীতি পুনর্মিলনী ও শ্রেষ্ঠ পূজামণ্ডপ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নরসিংদীতে সব সময় অসাম্প্রদায়িকতা ছিল। আজকের এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবার বাংলাদেশ এটা বলার অবকাশ রাখে না।

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইয়া মোহন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভুইয়া, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক সূর্য্যকান্ত দাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত