হদিস মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া দুই জাপানি জাহাজের

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ০৭:১৬ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডুবে যাওয়া যুদ্ধবিমান বহনকারী দুইটি জাপানি জাহাজের সন্ধান পাওয়া গিয়েছে।

বিবিসি জানায়, ১৯৪২ সালে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে আকাশ ও জলপথে যুদ্ধের সময় এ রকম সাতটি জাহাজ সমুদ্রের নিচে ডুবে যায়। যার মধ্যে চারটিই জাপানের।

গত সপ্তাহে কাগা নামে একটি জাহাজের সন্ধান পান অনুসন্ধানকারীরা। রবিবার আরেকটি জাহাজ আকাজি সমুদ্রের নিচে আবিষ্কৃত হয়।

এর আগে ব্যাটল অব মিডওয়ে নামে এই লড়াইয়ে ডুবে যাওয়া জাহাজের মধ্যে একটির সন্ধান পাওয়া গিয়েছিল।

১৯৯৮ সালে উদ্ধার হওয়া জাহাজটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইউএসএস ইয়র্কটাউন।

চলতি মাসে ভুলকান ইনকরপোরেশনের উদ্ধারকারী একটি ভেসেল সমুদ্রে অনুসন্ধান চালাচ্ছিল।  মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল এলেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা।

উত্তর প্রশান্ত মহাসাগরে মিডওয়ে অ্যাটল নামে অনেকগুলো ছোট দ্বীপের একটি অঞ্চল দখল নিতে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে এ যুদ্ধ বাঁধে।

১৯৪২ সালে ৪ জুন যখন জাপানি সেনারা মিডওয়ে অ্যাটলে নামে তখন সেখানে আগ থেকে অবস্থান করছিল মার্কিন সেনারা।

এই যুদ্ধে দুই হাজার জাপানি এবং ৩০০ মার্কিন সেনা নিহত হয়। সেই সঙ্গে ডুবে যায় সাতটি জাহাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত