সানিকে অন্যের সঙ্গে বিছানায় দেখলে মুষড়ে পড়েন স্বামী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০৫:৪৮ পিএম

স্বামী ডেনিয়েল ওয়েবারের জন্মদিন উপলক্ষে সপ্তাহ খানেক আগে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন চিঠি লেখেন সানি লিওন। বর্ণনা করেন প্রিয় মানুষের গুণাগুণ।

এবার ‘জিসম টু’ নায়িকা জানালেন দাম্পত্য জীবনের আরও কিছু তথ্য। ইমেইলের মাধ্যমে তাদের প্রথম যোগাযোগ হয়। এরপর নম্বর আদান-প্রদান করে কথা বলা শুরু করেন।

একদিন টানা তিন ঘণ্টা কথা বলার পর তাদের মনে হয়, যেন পরম্পরকে বহুদিন ধরে চেনেন। এই আলাপের সূত্র ধরে কয়েক বছর লং ডিসট্যান্ট রিলেশনশিপে ছিলেন সানি-ডেনিয়েল। এরপর একসঙ্গে কাজ করেন। আরও ঘনিষ্ঠতা বাড়ার পর বিয়ের সিদ্ধান্ত নেন।

সানির কাছে তার জীবনের সেরা মানুষ ডেনিয়েল। বর্তমানে তারা এক দত্তক ও সারোগেসির মাধ্যমে পাওয়া যমজ সন্তানের মা-বাবা।

বলিউডের ব্যস্ত নায়িকা আরও জানান, প্রথমদিকে তার পর্নোগ্রাফিতে অভিনয় মেনে নেননি ডেনিয়েল। অন্য পুরুষের সঙ্গে সানিকে দেখতে খারাপ লাগত, মুষড়ে পড়বেন। এরপরই সানি সিদ্ধান্ত নেন পর্নোগ্রাফিতে অভিনয় করলে ডেনিয়েলের সঙ্গেই করবেন।

সেসব এখন অতীত। বলিউডে এখন স্বমহিমায় বিরাজ করছেন সানি। ডেনিয়েলও স্ত্রীকে নিয়ে এন্টারটেইনমেন্ট ব্যবসা ফেঁদেছেন।

এদিকে সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্রে কাজ করলেন সানি। শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’-এর আইটেম গানে অংশ নেন। ‘সানি সানি’ শিরোনামের গানটির চিত্রায়ন হয় মুম্বাইয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত