স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান অনেক উন্নত হয়েছে। যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা দেশের সব শিশুকে ভ্যাকসিন দিয়েছি। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে ভ্যাকসিন হিরো খেতাব পেয়েছেন। এটা আমাদের গর্ব।
রবিবার টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজের নবনির্মিত ছয়তলাবিশিষ্ট অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকসহ জনবলের ঘাটতি রয়েছে। সে ঘাটতি পূরণের জন্য সরকার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
অনুষ্ঠানে সাংসদ জোয়াহেরুল ইসলাম, ছানোয়ার হোসেন, ছোট মনির, আহসানুল ইসলামসহ রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
