স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং জুলাই মাসের স্কোরিং এ কুমিল্লা জেলা বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান এবং চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুস ছালাম খান।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচকের পারফর্মেন্সের ভিত্তিতে এই ফলাফল দেওয়া হয়। এর মাঝে নরমাল ডেলিভারি, আউটডোর সেবা, জরুরি বিভাগ, ভর্তি রোগী সেবা, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, ই-সিজি, ল্যাবেরেটরি বিভাগ, সিজারিয়ান অপারেশন, বায়োমেট্রিক হাজিরা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেফ ব্লাড ট্রান্সফিউশন রয়েছে। এসব ক্ষেত্রে আমরা ভালো করায় এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি।’
বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মহিবুস ছালাম খান বলেন, হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি, বেশি রোগীকে সেবা দেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ফুল ও চারাগাছ রোপন এবং বিনামূল্যে পর্যাপ্ত ওষুধ সরবরাহের কারণে সরকারি এ হাসপাতাল সম্পর্কে মানুষের আস্থা বেড়েছে। হাসপাতালের সবার আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
জানা যায়, ২০২৪ সালের জুনে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও হিসেবে যোগদান করেন ডা. মুহিবুস ছালাম খান। যোগদানের পর থেকেই তিনি বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীবান্ধব হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
স্বপ্ন পূরণে ইতালি যাত্রা, লিবিয়া থেকে ফিরলো লাশ
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ, দিনে ১২০০ মেগাওয়াট কম বিদ্যুৎ উৎপাদন
এমন সোনার ছেলে আর কোথায় পাই?