চুয়াডাঙ্গায় মাদক সন্ত্রাস, জঙ্গিবিরোধী সমাবেশ

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১২:০৫ এএম

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বিকেলে মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন। শহরতলির দৌলৎদিয়াড় বিএডিসি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত