বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০২:২৮ এএম

রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুল আবরার রাহাত (১৪) নামে এক শিক্ষার্থী মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার দুপুরে কিশোর আলোর বর্ষপূর্তির অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষার্থী। তারা জানায়, আবরার স্কুলের নবম শ্রেণিতে পড়ত।

শিক্ষার্থীরা আরও জানায়, অনুষ্ঠান চলাকালে আবরার বিদ্যুতায়িত হয়। পরে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত ১টার দিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক আবদুল আজিজ জানান, ওই ছেলে কখন, কীভাবে মারা গেছে জানি না। তবে শুনেছি ছেলেটি বিদ্যুতায়িত হলে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই সে মারা যায়। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত