নোবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৭:৩৩ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  ২০১৯-২০ শিক্ষাবর্ষের  ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে।

বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd https://nstu.admission.online) পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিষয় নির্বাচন ও ভর্তি কার্যক্রমের তথ্য ওয়েব সাইটে পাওয়া যাবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন।  

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষা অনুষদের ডিন এবং পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপকমিটির আহ্বায়ক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেন, ভর্তি কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকসহ নোবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত