চাঁদপুরে বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে সড়ক অবরোধ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১০:০৫ পিএম

চাঁদপুর সদর উপজেলার মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলমুক্ত করতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। গতকাল বুধবার দুপুরে তারা বিদ্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।

খবর পেয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এবং চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম বলেন, ‘১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের ৩৫ শতাংশ জমি স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে। আমরা তাদের কারণে নতুন স্কুলভবন তৈরি করতে পারছি না। তাই ছাত্রছাত্রীদের নিয়ে ন্যায্য দাবি আদায়ে সড়কে নামতে বাধ্য হয়েছি।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, ‘বিদ্যালয়ের ভ‚মি দখলের অভিযোগ পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত