ইডেনে টেস্ট দেখতে প্রধানমন্ত্রীকে মোদির আমন্ত্রণ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০৪:২৬ পিএম

কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে তিনি এ চিঠি পাঠান বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তার দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানান।

২২ নভেম্বর এ ম্যাচ শুরু হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলী এর আগেই টেস্ট ম্যাচটি দেখতে আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন। আমন্ত্রণপত্র গ্রহণ করে প্রধানমন্ত্রী এরই মধ্যে কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই প্রতিবেশী দেশের মধ্যে কলকাতায় অনুষ্ঠেয় ওই টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন দুবাই সফর উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত