ভারতের বিপক্ষে লক্ষ্য নাগালেই রাখল সৌম্যরা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০২:০৭ পিএম

হংকংকে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপে দারুণ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচেও ভারতের বিপক্ষে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়েছে। দলটিকে বড় সংগ্রহ দাঁড় করাতে দেয়নি তারা।

সাভারে বিকেএসপির তিন নম্বর স্টেডিয়ামে শনিবার টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে ভারত। দলটির হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন আরমান জাফর। অন্যদের মধ্যে বিনায়ক গুপ্ত ৪০, আরিয়ান জুয়েল ৩৭ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে ৬৪ রানে চার উইকেট নেন ডানহাতি পেসার সুমন খান। দুটি করে উইকেট নেন তানভির ইসলাম ও সৌম্য সরকার। একটি করে উইকেট নেন মেহেদি হাসান ও হাসান মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত