পটুয়াখালীতে চীনা শ্রমিকের ছুরিকাঘাতে চীনা শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ০৬:০৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মনাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের ছুরিকাঘাতে ফ্যাং লিউ জুন (৩৬) নামের অপর এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

বিসিপিসিএল’র ম্যানেজার ফ্যাসিলিটি শহীদুল্লাহ ভূইয়া জানান, নুডzলস খাওয়া নিয়ে দুই চাইনিজের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সং জিয়াং (৩২) নামের চাইনিজ শ্রমিক ফ্যাং লিউ জুন (৩৬) নামের চাইনিজ শ্রমিকের পেটে ছুরিকাঘাত করে। পরে  অন্য শ্রমিকেরা ফ্যাং লিউ জুনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠায় পুলিশ।

এদিকে রবিবার সকালে ঘাতক চীনা নাগরিক সং জিয়াং (৩২) কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, রাত ১১ টার দিকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় এক চীনা শ্রমিককে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত