নিরাপদ যাতায়তে নানা উদ্যোগ ‘সহজ রাইডে’র

আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ০৬:৩৪ পিএম

দেশী রাইড শেয়ারিং কোম্পানি ‘সহজ’ সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে।

‘আপনি সবার আগে’ এ শ্লোগান সামনে রেখে হেলমেট বিতরণ, চালকের চক্ষু পরীক্ষাসহ একাধিক সচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানায় তারা। 

সোমবার রাজধানীর কাওরান বাজারে সফটওয়্যার পার্কে এক সংবাদ সন্মেলনে এসব তথ্য জানান সহজের রাইড শেয়ারিং প্রধান আদনান খান। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সড়কের নিরাপত্তার জন্য আমাদের এক দিন না বছরের প্রতিদিন কাজ করতে হবে, আর সহজ তা-ই করছে, চালকদের পাশাপাশি প্রতিনিয়ত সচেতন করে যাচ্ছে যাত্রীদের। 

তিনি বলেন, সচেতনতার অংশ হিসেবে আমরা ১৫ হাজারেরও বেশি হেলমেট বিতরণের পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি তার মধ্যে রাইডারদের চক্ষু পরীক্ষা, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক সম্পর্কে ধারণা দেওয়া, ম্যাপ বিষয়ক প্রশিক্ষণ অন্যতম। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যাত্রীদের সেবার মানের ব্যাপারে খুব সচেতন তারা যেকোনো অভিযোগ করলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। তা ছাড়া আমাদের কাছে রেটিংটা খুব গুরুত্বপূর্ণ, সে অনুপাতে আমরা রাইডার কাউনসিলিংসহ নানা পদক্ষেপ নিয়ে থাকি।  

অনুষ্ঠানে সহজের মার্কেটিং হেড মোহাইমিন সিদ্দিকী বলেন,‘ শুধু আমরা চাইলেই সড়ক নিরাপদ করা সম্ভব না এ জন্য দরকার গ্রাহকদের সহযোগিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত